

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব কমাতে পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার প্রস্তাব রেখে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রস্তাবিত এই সংশোধনীতে পর্ষদে একই পরিবারের সদস্যদের একচ্ছত্র আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার বিধান রাখা হচ্ছে। মূলত ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই আইনে এসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরই মধ্যে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের এই খসড়াটি চূড়ান্ত করেছে। খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে এবং পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
প্রকাশক: শেখ মোঃ মুনায়েম || সম্পাদক: সিকদার আঃ রহমান (রাকিব) || প্রধান কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ টাওয়ার (লিফট ১০), বক্স কালভার্ট রোড। পুরানা পল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : +8801926108468 || মেইল: smmnews24.online@gmail.com
Copyright © 2026 SMM NEWS 24 Bangla News Portal, Breaking News, Bd News .... All rights reserved.