সম্পাদক
২২ নভেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানা হিসেবে গড়ে তোলা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না। অপ্রয়োজনীয় কোনো বিভাগ খোলা যাবে না উল্লেখ করে তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় এ ধরনের বিভাগ চালু করা হতো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সতর্ক করে তিনি বলেন, বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের চাহিদা নেই, সেগুলোর অনুমোদন না দেওয়ার জন্য কমিশনকে অনুরোধ জানানো হচ্ছে।

শিক্ষা ও উন্নয়ন প্রক্রিয়া নিয়ে এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা; তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন ঘটাতে হবে। পরীক্ষার খাতায় নকল প্রতিরোধের পাশাপাশি উন্নত দেশগুলো কীভাবে এগিয়ে গেছে, বাস্তবতার নিরিখে তা অনুসরণ করার তাগিদ দেন তিনি।

বেকারত্বের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনি প্রশ্ন করেছিলেন যে ২০৩০ সালের মধ্যে কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব। পরিকল্পনা জানালে বাজেট দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবতা ভিন্ন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষায়, বেকারত্ব তৈরির কারখানার জন্যই বাজেট দিতে হচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গত নয় মাসেও বেকারত্বের তালিকা দিতে পারেনি।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলো যেন ভর্তি পরীক্ষা নেয়, এমন প্রস্তাব দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় তা মানতে রাজি হয়নি; যার পরিপ্রেক্ষিতে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

১

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

২

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৩

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৪

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৫

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৬

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৭

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৮

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

৯

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১০

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১১

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১২

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৩

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৪

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৫

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৬

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৭

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

১৯

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

২০