সম্পাদক
২২ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র-বিস্ফোরক ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক জানান, দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত পাহারা দেওয়াই বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার প্রস্তুতি ও চলমান কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করতেই তিনি সকাল থেকে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ সময় সীমান্তের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় সীমান্তবাসী ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারযোগে ফেনী সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কুমিল্লা হয়ে আখাউড়া সীমান্তে পৌঁছান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে বিজিবির পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়কেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

১

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

২

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৩

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৪

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৫

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৬

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৭

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৮

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

৯

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১০

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১১

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১২

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৩

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৪

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৫

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৬

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৭

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

১৯

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

২০