সম্পাদক
২২ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

আবু হানিফ তাঁর পোস্টে উল্লেখ করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের এই নেতা। আবু হানিফের ভাষ্যমতে, ফজলুর রহমান ভুলে গেছেন যে জুলাই গণ-অভ্যুত্থান না হলে তিনি বর্তমানে সংসদ সদস্য হতে পারতেন না; অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। ফজলুর রহমানের অতীত রাজনৈতিক পরিচয়ের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ’।

রুমিন ফারহানার প্রসঙ্গ টেনে আবু হানিফ লেখেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। কিন্তু জয়ের পর সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেন আবু হানিফ। তাঁর অভিযোগ, মান-অভিমান থেকে বিএনপি সরকারের বিরোধিতার নামে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।

পোস্টে আরও বলা হয়, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। সবশেষে আবু হানিফ মন্তব্য করেন, এই দুই সংসদ সদস্যের বক্তব্য ও কার্যকলাপ দেখে মনে হচ্ছে তাঁরা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

১

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

২

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৩

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৪

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৫

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৬

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৭

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৮

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

৯

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১০

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১১

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১২

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৩

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৪

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৫

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৬

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৭

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

১৯

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

২০