সম্পাদক
২২ নভেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

ছবি- সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে, যা রয়টার্সের তথ্য অনুযায়ী গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।
রয়টার্স জানায়, সপ্তাহের শেষে স্পট মার্কেটে স্বর্ণের দাম নেমে আসে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে একপর্যায়ে তা কমে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এফএক্সএমপায়ারের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে অবস্থান করা এবং টানা চার সপ্তাহ ধরে মার্কিন ডলারের দর বৃদ্ধির কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ধরে রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের মত উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য প্রতিরোধস্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী সমর্থন বা ধাপ হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। এ ছাড়া আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর
সাম্প্রতিক পতনে ২০২৬ সালের জানুয়ারিতে গড়া রেকর্ড সর্বোচ্চ দাম থেকে স্বর্ণের দর প্রায় ৩২ শতাংশ কমে গেছে। তবে বাজারের অতীত ইতিহাস বলছে, বড় ধসের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় লেগেছে। যেমন ১৯৮০ সালের বাজারচক্রে দাম ৫৭ শতাংশ কমার পর আগের শীর্ষ দামে ফিরতে লেগেছিল প্রায় ১০ বছর। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লাগে ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে ২৯ শতাংশ পতনের পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।
Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

১

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

২

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

৩

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৪

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৫

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৬

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৭

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৮

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৯

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

১০

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১১

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১২

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১৩

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৪

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৫

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৬

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৭

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৮

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

২০