সম্পাদক
২২ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গাদি আইজেনকট জোট গঠনের বিষয়ে আলোচনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার তাঁর দল এই তথ্য নিশ্চিত করেছে।

আইজেনকটের মধ্যপন্থী দল ‘ইয়াশার’ জানিয়েছে, রোববার থেকে শুরু হতে যাওয়া এই আলোচনা ‘সম্ভাব্য সর্ববৃহৎ সরকার গঠনের প্রকৃত অঙ্গীকারের’ প্রতিফলন। গত অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সাবেক সামরিক প্রধান আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়ে সরকার গঠনের জন্য তাঁর হাতে আগামী মাস পর্যন্ত সময় রয়েছে।

শনিবার এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন জোট গঠন নিয়ে আইজেনকটের রাজনৈতিক শিবিরের ভেতরেই স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে। তারা অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট বাঁধবে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সহায়তা নেবে, নাকি নেতানিয়াহুর শিবিরের সঙ্গে মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করবে—তা নিয়ে তীব্র বিভক্তি তৈরি হয়েছে।

দলীয় বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের সব ধরনের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট তাঁর আলোচক দলকে নির্দেশ দিয়েছেন যেন তারা লিকুদের প্রতিনিধিদের রোববারের নির্ধারিত বৈঠকসহ ধারাবাহিক ম্যারাথন আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়।

এদিকে আইজেনকটের শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকটের নেতৃত্বে একটি ইহুদিবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দল কোনোভাবেই নেতানিয়াহু বা তাঁর রাজনৈতিক জোটের সঙ্গে সরকারে যাবে না। অন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে নেতানিয়াহুও একটি জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।

আইজেনকট এর আগে স্পষ্ট জানিয়েছিলেন যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি থাকবেন না, তবে লিকুদ দলের অন্য সদস্যদের নিয়ে সরকার গঠনে তাঁর আগ্রহ রয়েছে। আইজেনকটের আলোচনার আমন্ত্রণের পরপরই লিকুদ তাদের অবস্থান তুলে ধরেছে। তারা সব ধরনের ব্যক্তিগত আক্রমণ ও উসকানি বন্ধের পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক ‘বয়কট’ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এ ছাড়া আরব দলগুলোকে বাদ দিয়ে একটি যৌথ ঘোষণার মাধ্যমে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছে লিকুদ। এ ক্ষেত্রে তারা কয়েকটি শর্তও প্রস্তাব করেছে; যার মধ্যে রয়েছে—ইসরায়েলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে মেনে নেওয়া, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলি ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা এবং অতি-গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধান করা।

উল্লেখ্য, গাদি আইজেনকট শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জোট গঠনের আলোচনা অযথা দীর্ঘায়িত হতে দেবেন না। বৃহত্তর ভিত্তির সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি সংসদে ভোটাভুটির জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব দিতেও প্রস্তুত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

১

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

২

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

৩

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৪

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৫

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৬

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৭

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৮

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৯

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

১০

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১১

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১২

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১৩

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৪

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৫

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৬

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৭

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৮

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

২০