সম্পাদক
২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

ছবি- সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ কেজি (প্রায় ৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তিনজনকে ধরে ফেলেন।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদরের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার মো. শাওন (৩৯)।
পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে প্রথম ব্যক্তির দেহ তল্লাশি করলে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট হিসেবে নিশ্চিত হওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। অভিনব কায়দায় শরীরের সঙ্গে লুকিয়ে এসব স্বর্ণ পাচার করা হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রথম ব্যক্তি নিয়মিত সৌদি আরব যাতায়াত করেন এবং সেখান থেকে কৌশলে স্বর্ণ এনে বাকি দুজনসহ অজ্ঞাত কয়েকজনের সহায়তায় চোরাচালান করতেন। আটক তিনজনই বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ জানান, পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের গোয়েন্দা তথ্য পেয়ে নজরদারি জোরদার করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে স্বর্ণসহ তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

১

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

২

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

৩

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৪

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৫

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৬

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৭

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৮

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৯

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

১০

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১১

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১২

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১৩

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৪

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৫

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৬

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৭

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৮

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

২০