
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ এবং জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এই বিশেষ পরীক্ষার ফল প্রকাশ হতে হতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টে রিটটি দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন।বলছি এটাই তো সবার সাথেবলছি এটাই তো সবার সাথে সবসময়বলছি এটাই তো সবার সাথে সবসময় সবাইসবাই এক না
No tags found for this post.
মন্তব্য করুন