সম্পাদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির ‘১০০ তে ১০০’ অভিযান, নজর লার্ভা ধ্বংসে

ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এবার উড়ন্ত মশা নিধনের পাশাপাশি মশার প্রজননস্থল ও লার্ভা ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, শুধু পূর্ণবয়স্ক মশা নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন। এডিস মশার লার্ভা যে স্থানগুলোতে জন্ম নেয়, সেসব উৎস চিহ্নিত করে ধ্বংস করাই কার্যকর নিয়ন্ত্রণের অন্যতম উপায়।

তবে এই কার্যক্রম বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাসাবাড়িতে প্রবেশের অনুমতি না পাওয়া। অভিযোগ রয়েছে, অনেক বহুতল ভবন ও ব্যক্তিগত বাসায় মশক নিয়ন্ত্রণকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

এমন পরিস্থিতিতে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, কিছু এলাকায় বাসাবাড়ির ভেতরে প্রবেশ করতে গিয়ে তাদের কর্মীরা বাধার মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রে বাড়ির বাসিন্দারা সাড়া দেন না এবং এডিসের প্রজননস্থলের দায় পাশের বাড়ি বা অন্য ফ্ল্যাটের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতাও রয়েছে।

তার ভাষ্য, বাসাবাড়ির ভেতরে প্রবেশের সুযোগ না পাওয়ায় লার্ভা ধ্বংসের কার্যক্রম পুরোপুরি সফল করা সম্ভব হচ্ছে না। তবে মশক নিয়ন্ত্রণে বর্তমানে ব্যবহৃত দুটি ওষুধই মানসম্মত ও কার্যকর বলে দাবি করেছে সিটি করপোরেশন।

১০০ দিনে ১০০ স্বেচ্ছাসেবী

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘১০০ তে ১০০’। কর্মসূচির আওতায় প্রতিদিন ১০০ জন স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবেন। প্রায় ১০০ দিন ধরে রাজধানীর চিহ্নিত ১০০টি হটস্পটে লার্ভা ও এডিস মশার প্রজননস্থল নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করবেন তারা।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জাতীয়ভাবে চলমান তিন মাসের ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই তাদের ১০০ দিনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। লক্ষ্য হলো নির্ধারিত হটস্পটগুলোকে যতটা সম্ভব সম্পূর্ণভাবে এডিস মশার প্রজননমুক্ত করা।

ঘরে ঘরে সচেতনতামূলক চিঠি

মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দিচ্ছে ডিএনসিসি। এজন্য নগরীর বিভিন্ন বাসাবাড়ি, আবাসিক সোসাইটি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস ও আদালতে সচেতনতামূলক চিঠি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে তার স্বাক্ষর করা চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের সচেতন করার চেষ্টা করা হবে।

জনগণের অংশগ্রহণ জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক বা খোলা জায়গায় ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাসাবাড়ির ভেতরে জমে থাকা পানি ও বিভিন্ন পাত্রে থাকা এডিস মশার লার্ভা ধ্বংস না করলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাবে।

কীটতত্ত্ববিদ কবিরুল বাসার বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করতে হবে। পাশাপাশি এই কাজে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা জরুরি।

তার মতে, প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে এডিস মশা বংশবিস্তার করার সুযোগ না পায়।

সংশ্লিষ্টরা বলছেন, ডিএনসিসির মশক নিয়ন্ত্রণকর্মীদের কাজে সহযোগিতা করার পাশাপাশি নগরবাসী নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমিয়ে আনা সম্ভব হবে। ফলে সিটি করপোরেশনের অভিযান ও নাগরিক সচেতনতা—দুই দিকের সমন্বিত উদ্যোগই ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

১

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

২

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

৩

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৪

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৫

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৬

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৭

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৮

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৯

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

১০

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১১

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১২

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১৩

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৪

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৫

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৬

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৭

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৮

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

২০