সম্পাদক
২০ নভেম্বর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

নিরাপত্তা ঝুঁকিতে স্থগিত মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর, এনওসি দেয়নি সরকার

পাকিস্তানের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি সরকার। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করায় এ সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বর্তমানে কঠিন পরিস্থিতি ও অরাজকতা বিরাজ করছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

মিজানুর রহমান সাঈদ বলেন, ‘বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও সফরটি যথাসময়ে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’ তাঁর ভাষ্য, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তায় বিষয়টি আরও স্পষ্ট হয়, এরপর শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, মুফতি তাকি উসমানির বয়স ও শারীরিক অবস্থাও বিবেচনায় নেওয়া হয়েছে। ভয়েস বার্তায় মুফতি তাকি উসমানি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁকে আনার কথা জানানো হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। এর মধ্যে ছিল আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দি সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহি সম্মেলন ও দরসে বুখারি।

মুফতি তাকি উসমানি তাফসিরগ্রন্থ মাআরিফুল কোরআনের রচয়িতা মুফতি শফি উসমানির ছেলে। তিনি হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও অর্থনীতি বিশেষজ্ঞ এবং ইসলামি অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তাঁর অনেক বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

১

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

২

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

৩

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৪

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৫

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৬

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৭

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৮

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৯

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

১০

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১১

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১২

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১৩

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৪

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৫

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৬

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৭

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৮

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

২০