ডেস্ক রিপোর্ট:
২১ নভেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকরের ঘোষণাও দেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

বক্তব্যের শুরুতেই কিছুটা আবেগাপ্লুত হয়ে তারেক রহমান বলেন, এই অনুষ্ঠানে এসে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। প্রয়াত বেগম খালেদা জিয়া তাঁর জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল এখানে তাঁর সবশেষ অংশগ্রহণ।

আরও পড়ুন:

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর জন্য এক অনন্য ইতিহাস। বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীর অবদান অসাধারণ।

বিগত সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার নানা অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ ও উজ্জীবিত থাকলে কেউ আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রেখে দেশকে একটি নিরাপদ ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে।

বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা ও পেশাদারিত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর ভেতরে ‘চেইন অব কমান্ড’ পুরোপুরি বজায় রাখা হবে। এরই অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।

এ ছাড়া দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, পাহাড় থেকে সমতল—দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতিদান দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

১

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

২

ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক

৩

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে শর্ত দিল এনসিপি

৪

‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান

৫

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

৬

জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুর রহমানের দাবি অসত্য

৭

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৮

ঘরের মাঠে কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি

৯

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

১০

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

১১

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের

১২

শ্রমিক অসন্তোষে উত্তাল আশুলিয়া: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

১৩

নতুন সরকার গঠনে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ আইজেনকটের

১৪

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

১৫

গঙ্গা ও পদ্মার পানি নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

১৬

স্বর্ণের আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর

১৭

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১৮

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের অভিযোগ

২০